বিগত স্বৈরাচারের সুবিধাবাদীরা অন্তর্বর্তী সরকারে পুনর্বাসিত হচ্ছে: রিজভী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪ ১৬:১৬:৪৬  আপডেট :  অক্টোবর ৭, ২০২৪ ১৬:৫৩:৪২

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাবাদীরা এই অন্তর্বর্তী সরকারে পুনর্বাসিত হচ্ছে। আজ সোমবার (৭ অক্টোবর) রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বলে বিতরণ করেন রিজভী। এসময় তিনি এ মন্তব্য করেন।

একজন বিতর্কিত ব্যক্তিকে কেন পররাষ্ট্র সচিব করা হলো, এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, যদি ফ্যাসিস্ট সরকারের দোসরদের এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেয়া হয় তাহলে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের অবনাননা করা হবে।

রিজভী বলেন, পতিত স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাসভূমি। উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ পারভেজ রেজা কাঁকন,ডাঃ জাহিদুল কবির জাহিদ, ডা:আনম মনোয়ারুল কাদির বিটু, যুবনেতা মেহেবুব হাসান শান্ত, ছাত্রনেতা ডাঃ তৌহিদ আওয়াল, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।