স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বাবুনগরী

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: জুলাই ৫, ২০২১ ১৬:১৯:৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসছে হেফাজত ইসলাম। সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী রাত আটটা ৩৭ মিনিটের দিকে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেছেন। হেফাজত নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও মন্ত্রীর বাসায় প্রবেশ করেছে। 

বৈঠকে অংশ নিতে সোমবার (৫ জুলাই) চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। বৈঠকে কওমি মাদরাসা খুলে দেওয়া, হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও মামলার বিষয়ে আলোচনা হতে পারে।