দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদলের মানববন্ধন 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫ ১৬:৫৭:২৮

সোমবার সকালে মেডিকেল কলেজের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সাম্প্রতিক কালে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ,অনলাইনে হেনস্থা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর মেডিকেল কলেজ শাখা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদলের আহবায়ক ডাঃ নুর জামান সরকার, জাহিদ হাসান, আবুল বাশার সজীব, সাহীদ স্মরন, নাহিদ হাসান, সাকিব আহমেদ, রিয়াদুল ইসলাম রিয়াদ, মিশুক হাসান, ড শুভ, সিফাত, মাহিদ, জাহিন সহ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ জুবাইদ বিন আমিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ খালিদ হাসান শুভ প্রমুখ।