স্বেচ্ছাসেবক দলের কথিত নেতা খোকনের বিরুদ্ধে হলিক্রস কলেজ রোড ও কারওয়ান বাজারের ভাসমান দোকান ও ইজিবাইক থেকে প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগ

ডিএমপির তেজগাঁও জোনের পেট্রোল ইন্সপেক্টর আক্তার হোসেন ও তেজগাঁও থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ হান্নান, এই ২ ইন্সপেক্টরের যোগসাজশে কথিত স্বেচ্ছাসেবক দলের নেতা খোকনের নেতৃত্ব বেপরোয়া চাঁদাবাজীর কারণে অতিষ্ঠ হয়ে পরেছেন ফুটপাতের সাধারণ হকারেরা বলে অভিযোগ পাওয়া গেছে। একদিকে রিক্সা অন্য দিকে ফুটপাত জুরে হরকরা এতে করে দিশেহারা হয়ে পরেছেন হলিক্রস স্কুলের অধ্যয়নরত ছাত্রীরা ও পথচারীরা। অনেক সময়ে ভিরের কারনে মোবাইল ও খোয়া যাচ্ছে পথচারী সহ ছাত্রী অভিভাবক দের। পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ সাধারণ জনগণের মুখ মুখে। এই ২ পুলিশ কর্মকর্তার প্রকাশ্য মর্দদে ও যোগসাজশে ও হকারদের জিম্মি করে নিরবে চাঁদা বাজী করে যাচ্ছে তাদের মনোনীত কথিত তেজগাঁও স্বেচ্ছাসেবক দলের নেতার পরিচয় দানকারী খোকন।
খোঁজ নিয়ে আরও জানা জায়, তেজগাঁও চাঁদা বাজীর উত্তলনের দ্বায়িত্বে/ ইজারাদার নিয়োজিত আছেন কথিত বিএনপির পদ পদবী ছাড়া বড় মাপের নেতা দাবীদার তেজগাঁও থানার স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের জাহিদ হোসেন খোকন ও তাঁর সিন্ডিকেট বাহীনি। একাধিক সুত্রে জানা গেছ, কথিত বিএনপির নেতা দ্বাবীদার খোকনে শশুর (প্রয়াত) গুজ্জু,তাঁর শালী, শালা সহ পুরো পরিবারের লোকজন স্বৈরাচারী পতিত লীগ পন্থী ও পদ পদবী ধারী ছিলেন বিগত স্বৈরাচারী লীগ সরকারের আমলে। লীগের সুবিধাভোগীও ছিলেন তারা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অর্থয়নে তাঁর এক শালার বিবাহের সকল সকল খরচ বহন করেন। এছাড়া ও প্রয়াত লীগের নেতা গুজ্জুর কুল খানিতে সকল অর্থ বহন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। লীগের সকল সুবিধাভোগী খোকন এখন বনে গেছেন বিএনপি পন্থী ও ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের বর মাপের নেতা।
কথিত এই নেতা তাঁর নেতৃত্বে বেপরোয়া চাঁদা বাজী, দখল বাজী করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছ। সুত্রে যানা গেছে, রাজধানীর তেজগাঁও হলিক্রস স্কুল ও কলেজর সামনের রাস্তা জুরে ২৫/৩০ টি ভাসমান ভ্যানের উপরে নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রয় করে থাকেন হকারেরা ফুটপাতে। উল্লেখীত ভাসমান দোকান থেকে দৈনিক ৩৫০/ টাকা হারে চাঁদা উত্তলন করে থাকেন খোকনের মনোনীত লাইনম্যান মোকছেদের মাধ্যমে। হলিক্রস স্কুলের সামনে থেকে নাখালপাড়া গামী অবৈধ বেটারি চালিত ইজিবাইক চলাচল করে প্রায় ১০০/১২০ টি সেখান থেকে প্রতি ইজিবাইকে থেকে দৈনিক ২৫০/ টাকা হারে চাঁদা উত্তলন করে হাতিয়ে নিয়েছেন কথিত বিএনপির নেতা খোকন। আর চাঁদার ভাগ নিচ্ছেন এই ২ পুলিশ কর্মকর্তা বলে একাধিক সুত্রে জানা গেছ।
হলিক্রস স্কুল ও গির্জার গলির হকারদের রাস্তা দখলের কারণে সেখানে আগত পাঠদান নিতে আসা ছাত্রী অভিভাবক দের চলাচলের বেশ বেগ পেতে হয় বলে একাধিক ছাত্রীরা ও অভিভাবক গন এই প্রতিবেদককে জানান। তাঁরা আরও জানান ফুটপাতে হকারদের কারণে স্কুলে যাতায়াতের খুব সমস্যা হচ্ছে? উক্ত বিষয়ে অত্র বিদ্যলয়ের শিক্ষকেরা হকারদের স্কুলের বাউন্ডারির এলাকার বাহীরেগিয়ে দোকান পরিচালনা করতে বল্লে কথিত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন ও তাঁর সাংঙ্গ পাংঙ্গরা সাধারণ শিক্ষক দেরহুমকি ধামকী দিয়ে গেছেন বলে একাধিক সাধারণ শিক্ষক ও ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা আজকের সংবাদ কে জানান।
এই দুই পুলিশ কর্মকর্তার যোগ সাজসে কথিত বিএনপির নেতা খোকনের নেতৃত্বে ফুটপাতে হকারদের জিম্মি করে চাঁদাবাজী কারণে হিমশিম খাচ্ছেন তেজগাও সাধারণ নিরীহ হকারেরা বলে একাধিক ভাসমান হকারেরা নাম প্রকাশ না করার শর্তে আজকের সংবাদ কে জানান। তাঁরা আরও জানান ফুটপাতে হকারী করতে হলে খোকন কে দৈনিক হারে চাঁদা প্রদান করতে হবে। আর যে সকল হকারেরা তাদের দাবী কৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন তাদেরকে বিভিন্ন অজুহাতে বিক্রিত মালামাল রাস্তায় মধ্যে ফেলে তছনছ করে ফেলেন, ব্যপক ক্ষতি সাধন সহ বিভিন্ন ভাবে ভয়ভীতি নাজেহাল হতে হয় চাঁদাবাজখোকন ও তাঁর বাহীনির নিকট । যে কারণে তাদের দাবী কৃত চাঁদার টাকা দিতে হয় বল জানান ভাসমান হকারেরা। এক কথায় জিম্মি হয়ে পরেছেন তেজগাঁও এলাকার সাধারণ ফুটপাতের হকারেরা। তেজগাঁও থানা এলাকায় চাঁদাবাজীর অভয়ারণ্য পরিনত করেছেন কথিত বিএনপির নেতা দ্বাবীদার খোকন।
খোঁজ নিয়ে আরও জানা জায়, এই দুই পুলিশ কর্মকর্তার কারসাজির মাধ্যমে চাঁদাবাজ খোকনের নেতৃত্বে তেজগাঁও কাওরান বাজার এলাকার একুশে টিভি জাহাঙ্গীর টাওয়ারের সামনে ফুটপাতে হকারদের কাছ চাঁদাউত্তলন করে মোঃ সিপু নামে চাঁদাবাজা, প্রতি দোকান থেকে দিনে ২০০/ রাতে ৩০০/ টাকা করে। অপর দিকে কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে রাস্তার উপর বিভিন্ন ফলের দোকান সহ অন্য অন্য দোকান বসিয়ে জায়গার ধরন বুঝে গুনতে হয় দিনে ৫০০,৭০০/ রাতে আরও দ্বিগুণ চাঁদার রেড,উক্ত একাকায় চাঁদা আদায় করে আক্তার,খোকনের ডান হাত নামে কথিত আছে কাওরান বাজার এলাকায়।
এছাড়াও কামার পট্টি ফুটপাতে মাছের বাজার বসিয়ে চাঁদা আদায় করে মুক্তার নামে আরেক চাঁদাবাজা। আর এই সকল উত্তোলন কৃত চাঁদার টাকার বর অংশ ২ কর্মকর্তার পকেটে যায় বলে প্রকাশ আছে। আরও প্রকাশ আছে ইন্সপেক্টর অপারেশন মোঃ হান্নান নাকি কথিত নেতা খোকনের বন্ধ। বিভিন্ন সময়ে ইন্সপেক্টর অপারেশন মোঃ হান্নানের অফিসে ও বসে থাকতে দেখা যায়। বিভিন্ন তদবির বানিজ্যের করেন খোকন। এক কথায় তেজগাঁও থানা এলাকায় ফুটপাতের হকারেরা জিম্মি হয়ে পরেছেন কথিত বিএনপির নেতা খোকন নিকটে। বর্তমান বিএনপি সরকারের ভাবমূর্তি চরম ভাবে খুন্ন হচ্ছে এই কথিত নেতা জাহিদ হোসেন খোকনের কারনে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের দোহাই দিয়ে রামরাজত্ব চলাচ্ছেন খোকন। তাই বিএনপির নিতি নির্ধারকরা দ্রুত কার্যকরী ব্যবস্হা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করার জন্য টি আই আক্তার হোসেনের মোবাইলে জানতে চাইলে তিনি আজকের সংবাদ কে জানিয়েছেন ,তেজগাঁও হলিক্রস স্কুল সামনের ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদা উত্তলনের বিষয়ে মিথ্যা বলে দাবী করেন,কথিত নেতা খোকনকে চিনেন কি-না জানতে চাইলে তিনি অসিকার করেন। তবে হলিক্রসস্কুলের সামনে ভাসমান হকার কে আপনি বল্লে উঠীয়ে দিব বলেন, উপরোক্ত বিষয়ে কথা বলতে চাইলে তাঁর অফিসে গিয়ে কথা বলতে বলেন পি আই আক্তার হোসেন। উল্লেখীত অভিযোগের বিষয়ে জাহিদ হোসেন খোকনের মোবাইল ফোনে দিলে ফোন রিসিভ না করার তাঁর কোন মতামত পাওয়া যায়নি।
