র‌্যাব-১২'র অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২২ ১৯:২৭:০০

আজ রবিবার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ব্যাটালিয়নের সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গ্রামস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০২(দুই) কেজি ৬৩০(ছয়শত ত্রিশ) গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ঐ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার (যাহার নাম্বার- ঢাকা মেট্রো-গ-১৯-২৫৭৪), ০৪ টি মোবাইল ফোন এবং নগদ- ১২,২০০/-(বার হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রাশিদুল হক @ মনি (২২), পিতা- মোঃ শামসুল হুদা লুকমান, সাং- সুলতানগঞ্জ, ২। মোঃ কামরুজ্জামান @ রনি (২৩), পিতা- মোঃ কামাল উদ্দিন, সাং- ব্্রাম্মন গ্রাম, উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী, ৩। মোঃ শাকিল আহম্মেদ (২০), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং-হরমা, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

উল্লেখ্য এই যে মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। উক্ত প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেজর কাজী আলমগীর হোসেন, এসি উপ-অধিনায়ক, র‌্যাব-১২।

উক্ত প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেজর কাজী আলমগীর হোসেন, এসি উপ-অধিনায়ক, র‌্যাব-১২