মাদক ব্যবসায়ীকে বিয়ে করছেন এমা ওয়াটসন

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: ফেব্রুয়ারী ২৮, ২০২১ ১৯:৫৫:০৭  আপডেট :  ফেব্রুয়ারী ২৮, ২০২১ ২১:০৯:২২

প্রায় ১৮ মাসের প্রেমের পর মাদক ব্যবসায়ী প্রেমিককেই বিয়ে করতে যাচ্ছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন। 

সম্প্রতি এমন তথ্যই জানাচ্ছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।

ডেইলি মেইল তাদের সংবাদে জানিয়েছে, এমা নাকি চুপি চুপি বাগদানও সেরে ফেলেছেন! যেকোনো দিন শোনা যেতে পারে বিয়ে সেরে ফেলেছেন এমা ও লিও।

২০১৯ সাল থেকেই মূলত লিও রবিনটন নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এমা। এই রবিনটন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুমোদিত মাদকের বিশাল ব্যবসার মালিক। গাঁজাসহ বিভিন্নরকম মাদকের ব্যবসা করেন তিনি।

বিয়ের পর হলিউড থেকে সাময়িক বিরতি নেয়ার পরিকল্পনাও রয়েছে এমার। তবে বিয়ের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

প্রকৌশল নিউজ/এমআর