বৃহস্পতিবার অবসরে যাচ্ছেন রাজউক চেয়ারম্যান সাঈদ নূর আলম

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: ফেব্রুয়ারী ৩, ২০২১ ১৫:৫২:২১  আপডেট :  ফেব্রুয়ারী ৩, ২০২১ ১৭:৩৯:৪২

আগামীকাল বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নূর আলম।

অবসরে যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে বুধবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় ২০২০ সালের ১২ জানুয়ারি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাঈদ নূর আলম।

বৃহস্পতিবার রাজউকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

প্রকৌশল নিউজ/এস