ভৈরবে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমানকে সংবর্ধনা

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় সাইদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ভৈরব উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ভৈরব বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীরা ফুল দিয়ে সাইদুর রহমানকে বরণ করে নেন।
সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার সুজন। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা সাইদুর রহমানকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।
এজেএ
