সিডিএ’র চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান’র নেতৃত্বে চলছে হরিলুট

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মোঃ মাহফুজুর রহমান’র নেতৃত্বে চলছে হরিলুট। লীগ পন্থা, প্রকৌশলী স্বৈরাচারী পতিত লীগ সরকারের সুবিধা ভোগী দুনীতিবাজ প্রকল্প পরিচালক মাহাফুজুর বনে গেছেন এখন বিএনপি পন্থী।সুত্রে জানা গেছ, চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ৩,২৫০ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় কথা থাকলেও সিডিএ’র নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক মাহফুজুর রহমানের কূটচালে ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা। চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। লুটপাটের মহাপরিকল্পনা বাস্তবায়নে বাড়ানো হয়েছে বাস্তবায়নের সময়। ‘মুল্য সমন্বয়ের’ নামে প্রকল্পটির পরিচালক মাহফুজুর রহমানের পরিকল্পনা অনুযায়ী ১৯৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ছক চুড়ান্ত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ম্যাক্স ‘।
সুত্রে আরও জানা গেছ, নথি অনুযায়ী, ১ হাজার ৪৮ কোটি টাকা বাড়ানো হয় প্রকল্পের ব্যয়। বিগত সরকারের আমলে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সকে সুবিধা দিয়ে অর্থ লুটপাটের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলীদের বিরুদ্ধে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও প্রকল্পটির পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক আগ থেকে। কিন্তু বিগত সরকারের সময় ‘আওয়ামী কার্ড’ ব্যবহার করে বেঁচে যান বিভিন্ন সংস্থার তদন্তের জাল থেকে, লীগের দাপট দেখিয়ে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, ২০১৭ সালের জুলাই মাসে যখন এই মেগা প্রকল্পটি প্রথম একনেক (ঊঈঘঊঈ) সভায় অনুমোদিত হয়, তখন এর প্রাথমিক প্রাক্কলিত ব্যয় বা বাজেট ছিল ৩,২৫০ কোটি ৮৩ লাখ টাকা। ২০১৮ সালের অক্টোবর মাসে সিডিএ এবং ম্যাক্স-র্যাঙ্কিন যৌথ কোম্পানির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
প্রাথমিকভাবে এটি ৩ বছরে শেষ করার কথা থাকলেও লুটপাটের ছক অনুযায়ী প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদিও এর আগে ব্যয় না বাড়িয়ে প্রকল্পটির মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়েছিল। এই প্রকল্পে মেগা দুর্নীতির পরও চুক্তি বহির্ভূত মুল্য সমন্বয়ের নামে রাষ্ট্রের ১৯৩ কোটি টাকা যাবে প্রকল্প পরিচালক মাহফুজ ও ঠিকাদার ম্যাক্সের পকেটে বলে একাধিক কর্মকর্তার আজকের সংবাদ কে জানান।
