ফুলতলা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা সভা ও ঈদ পুনর্মিলনী

ফুলতলা প্রতিনিধি
ফুলতলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫ ১৭:৫৪:২২

গতকাল মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকায় ফুলতলা ইউনিয়ন বিএনপির  ১,২,৩ নম্বর ওয়ার্ডের পায়গ্রাম কসবা আঞ্চলিক কার্যালয়ে ছাত্রদলের উদ্যেগে এক সংবর্ধনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক বি এম ইমরান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি'র সদ্য গঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজকর্মী ও শহীদ জিয়ার আদর্শের সৈনিক এলাকার কৃতি সন্তান  জেলা বিএনপি'র সাবেক সদস্য জনাব সফিক আহমেদ মেজবাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা ইউপি'র বারবার নির্বাচিত চেয়ারম্যান, ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক জনাব সেখ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যোগাযোগ সম্পাদক শেখ সাহেদ হোসেন সালাউদ্দীন, কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য কামরান হাসান, স্বেচ্ছাসেবক দল ওয়ারি থানার সাধারণ সম্পাদক শহীদ জিকোর বড় ভাই  সেখ সাহেদ হোসেন সাহেদ, ফুলতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম,ফুলতলা কৃষক দলের সভাপতি ইব্রাহিম সরদার,  উপজেলা তাঁতি দলের প্রস্তাবিত আহবায়ক শেখ খলিলুর রহমান,জেলা মহিলা দলের নেত্রী চম্পা বেগম।

আরও উপস্থিত  ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাসিরুদ্দিন নিক্সন, আব্দুল মাজেদ, সিরাজুল ইসলাম মিন্টু,রবিউল ইসলাম, কাজী টিটু, কাজী রনি, বাবলু হাসান,  জাকির হোসেন  প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদল নেতা  চৌধুরী সাগর। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন সকল ভেদাভেদ ভুলে আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে দলকে সুসংগঠিত করতে হবে।সকল  নেতাকর্মীকে সাথে নিয়ে  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ বিনির্মানে  ৩১ দফা বাস্তবায়নে একসাথে কাজ করার দৃঢ়  প্রত্যয় ব্যক্ত করেন।  ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে  সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্বীয় দায়িত্ব পালনে নিরলস ভাবে কাজ করার আহবান  জানান।

এবং আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আমাকে  অভিনন্দিত করার জন্য আয়োজক কমিটি ও উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি  বলেন ইতোমধ্যে  দলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। দলকে সুসংগঠিত  করতে কর্মীবান্ধব স্বচ্ছ, ত্যাগি ও জনপ্রিয় নেতৃত্বের বিকল্প নেই। তাই আগামী দিনে  দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে বিষয়টির উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন কোন ভাবেই ফ্যাসিসের দোসর ও হাইব্রিড, দখলবাজ, মাদকাসক্ত, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কোন লোক যেন নেতৃত্বে আসতে না পারে সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান। এবং উপস্থিত  সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীক পক্ষে ভোট প্রার্থনা শুরু করতে  বলেন।