স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নব পদায়ন কৃত প্রধান প্রকৌশলী বেলাল হোসেন তথ্য সন্ত্রাসের শিকার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নব পদায়ন কৃত প্রধান প্রকৌশলী বেলাল হোসেন তথ্য সন্ত্রাসের শিকার। পতিত লীগ সরকারের দোসর বানিয়ে মিথ্যা চাউর করে যাচ্ছে একটি কু- চক্র মহল। তাঁর যোগদান কে ঘিরে কর্মকর্তা কর্মচারীরা আনন্দে উচ্ছ্বসিত বলে অনেক কর্মকর্তা কর্মচারীরা আজকের সংবাদ কে জানান।

সুত্রে জানা জায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন গত বুধবার প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। তিনি প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

সুত্রে জানা গেছে, বিগত সময়ে তাঁর উপরে অর্পিত দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সাথে। অসাধ্য কে সাধন করে এলজিইডি কে এগিয়ে নিয়ে গেছেন তিনি। তাকে প্রধান প্রকৌশলী পদে পদায়ন করায় মন্ত্রণালয়ের সচিব ও  উপদেষ্টা কে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ কর্মকর্তার কর্মচারীরা।

বেলাল হোসেন ১৯৯২ সালে পিএসসির মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগ দেন। তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৩১ অক্টোবর বেলাল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব নেন। গত ১২ অক্টোবর অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সংস্থার সদরদপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশের শাখার দায়িত্ব পান। বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে ১৯৮৯ সালে বেলাল হোসেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।