সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ময়না, সাহাব উদ্দিন, দেলোয়ার সিন্ডিকেটের বিরুদ্ধে
রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ^রী উচ্চ বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ রইসুল আলম ময়না, প্রধান শিক্ষক সাহাব উদ্দিন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সিন্ডিকেট গত ১৫ বছরে বিদ্যালয়কে মগের মুল্লুকে পরিণত করে রেখেছে।

ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রইসুল আলম ময়নার সেই সিন্ডিকেট বহাল তবিয়তের রয়েছে। বিএনপি পন্থী অভিযোগ এনে আওয়ামী লীগ আমলে মানসিক নির্যাতনে ছাত্রী হত্যা, ৭জন শিক্ষককে চাকরিচ্যুত করা, পছন্দের শিক্ষককে বেতন বৃদ্ধি করা, স্কুল পরিচালনা কমিটির ওই অসাধু সিন্ডিকেটকে খুশী না করায় জনৈক মহিলা শিক্ষকের বেতন থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা কর্তন।
স্কুলের কোটি কোটি টাকা আত্মসাৎসহ লোক হর্ষক অনিয়ম-দূর্ণীতির তথ্য প্রমান নিয়ে দৈনিক আজকের সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে। ভূক্তভোগীরা ওই সিন্ডিকেটের বিরুদ্ধে কোন তথ্য প্রমান থাকলে দৈনিক আজকের সংবাদের সাথে যোগাযোগ করতে পারবে। আগামীকাল থেকে সিদ্ধেশ^রী উচ্চ বালিকা বিদ্যালয়ের গত ১৫ বছরের দূর্ণীতির সচিত্র প্রতিবেতন প্রকাশ করবে দৈনিক আজকের সংবাদ।