শামীম মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী নেতৃত্বের অদ্বিতীয় প্রতীক
শামীম মাহমুদ শুধু একটি নামই নয়—তিনি একটি চেতনাস্বরূপ,একজন দৃঢ়প্রতিজ্ঞ সংগঠকের প্রতীক, যিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দীপ্তিমান কান্ডারী হিসেবে ছাত্র রাজনীতির ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন।
শামীম মাহমুদ শুধু একটি নামই নয়—তিনি একটি চেতনাস্বরূপ,একজন দৃঢ়প্রতিজ্ঞ সংগঠকের প্রতীক, যিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দীপ্তিমান কান্ডারী হিসেবে ছাত্র রাজনীতির ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। ছাত্রদলের পতাকাকে বুকে ধারণ করে,তিনি নিজের উজ্জ্বল যৌবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে,আদর্শের বীজকে রোপণ করতে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রহরীর ভূমিকা পালন করতে।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে প্রতিটি মুহূর্ত ছিল কঠিন পরীক্ষার, সেখানে তিনি সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছেন। আওয়ামী স্বৈরাচারী দুঃশাসনের পাষাণচাপ,বর্বর নির্যাতন,গ্রেপ্তার,মিথ্যা মামলা আর ষড়যন্ত্রের অন্ধকার রাতে শামীম মাহমুদ ছিলেন ছাত্রদলের অগ্রভাগের দীপশিখা।অবিচল মনোবল,প্রাজ্ঞ নেতৃত্বগুণ ও ত্যাগের অতলস্পর্শী শক্তি নিয়ে তিনি এগিয়ে গেছেন সংগ্রামের দীর্ঘপথে।
তাঁর নেতৃত্ব কেবল একটি প্রশাসনিক অবস্থান নয়—তা ছিল আন্দোলনমুখী দিকনির্দেশনা, প্রেরণাদায়ক সংগঠকসুলভ দৃঢ়তা এবং কর্মীদের মাঝে আদর্শিক আগুন জ্বালানোর নিরব,অথচ বজ্রকঠিন শক্তি। তিনি ছাত্রদলের প্রতিটি কর্মীকে শিখিয়েছেন কীভাবে প্রতিকূলতাকে পাথেয় করে এগিয়ে যেতে হয়,কেমন করে নিজের স্বার্থ ভুলে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিতে হয়।
শামীম মাহমুদের জীবনের প্রতিটি অধ্যায়েই রয়েছে সংগ্রাম,মেধা,নেতৃত্বের সৌন্দর্য এবং নিঃস্বার্থ ত্যাগের এক অমর কাব্য।তিনি নেতৃত্ব দিয়েছেন মাঠে-ময়দানে,জেল-জুলুমে,রণাঙ্গনের প্রতিটি পর্যায়ে।তাঁর আদর্শিক অবিচলতা এবং ত্যাগের শিক্ষাই আজকের ছাত্রদল কর্মীদের পথ দেখাচ্ছে।
আমরা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের প্রতিটি নিবেদিতপ্রাণ কর্মী,শামীম ভাইয়ের ত্যাগ,সাহস ও আদর্শকে আমাদের অনুপ্রেরণার শিরোমণি মনে করি।তাঁর মতো একজন সংগ্রামী নেতৃত্বের ছায়াতলে থেকে আমরা শিখেছি কীভাবে আন্দোলন করতে হয়,কীভাবে সংগঠন গড়তে হয়,কীভাবে আদর্শের পতাকা বুকে নিয়ে বিজয়ের পথে এগিয়ে যেতে হয়।
শামীম ভাই কেবল একজন নেতা নন—তিনি আমাদের সংগ্রামের প্রতিচ্ছবি,আমাদের সংগঠনের প্রেরণা,আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা।