‘মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ ’

জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রেখেছিল নাগরিক সাংবাদিকতা। তথ্য দিয়ে আন্দোলনের পুরো স্পিরিটটা ধরে রেখেছিলেন শ্রমজীবী মানুষদের একটা অংশ।

‘মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ ’

জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রেখেছিল নাগরিক সাংবাদিকতা। তথ্য দিয়ে আন্দোলনের পুরো স্পিরিটটা ধরে রেখেছিলেন শ্রমজীবী মানুষদের একটা অংশ। জীবনের ঝুকি নিয়ে তারা অত্যাচারের ভয়বহতা মোবাইলে তুলে সারা বিশ্বকে জানিয়েছিল। এই অভূতপূর্ব নাগরিক সাংবাদিকতাকে আরও উৎসাহিত করার জন্য বাংলাদেশ  শিল্পকলা একাডেমি সে লক্ষ্যেই প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আজ ০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার থেকে শুরু করে ‘আমাদের গল্প আমরাই বলবো, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’।

সকাল  ১০ টায় পুরান ঢাকার মিরন জল্লা হরিজন পল্লীতে শুরু হয় ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা পর্যন্ত। প্রশিক্ষক হিসেবে রয়েছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার জান্নাতুল মাওয়া।  

ভিন্ন ভিন্ন স্থানে সর্বোচ্চ ১৫জন প্রশিক্ষণার্থী নিয়ে ৩দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে। আগামী ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে কুলি সম্প্রদায়কে নিয়ে; ১৫-১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় গৃহ শ্রমিকদের নিয়ে; ২৪-২৬ডিসেম্বর গাজী সরণী-২, পূর্ব বাড্ডায় রিকশা শ্রমিকদের নিয়ে এবং ২৭-২৯ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নরসিংহপুরে  অনুষ্ঠিত হবে।  

এ সম্পর্কে একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান বলেন, “জুলাই বিপ্লবে যখন সাংবাদিক এবং গণমাধ্যমকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল, ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল তখনই আমরা বুঝেছিলাম নাগরিক সাংবাদিকতার গুরুত্ব কতখানি। নাগরিক সাংবাদিকতার একটা বড় অংশ জুড়ে ছিল এই কিশোর-কিশোরী এবং শ্রমজীবী মানুষ। যারা বেশিরভাগই কখনো আলোচনায় ছিলেন না। তাদেরকে এমন একটি আলোকচিত্র কর্মশালায় নিয়ে আসা অবশ্যই একটি অনন্য ঘটনা। আমি আশা করি, কর্মশালায় যারা অংশগ্রহণ করছেন তারা তাৎপযপূর্ণ ভূমিকা রাখবে।