বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বন বিভাগের পুষ্প স্তবক অর্পন

"যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই"

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বন বিভাগের পুষ্প স্তবক অর্পন

"যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই" গতকাল ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বন বিভাগ, চট্টগ্রাম এর পক্ষে জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রাম এ বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল, পরিচালক, বন একাডেমী এবং বিভাগীয় বন কর্মকর্তা, যথাক্রমে চট্টগ্রাম উত্তর বন বিভাগ, চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ, বন ব্যবহারিক বিভাগ, উপকূলীয় বন বিভাগ, বন ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে কালো ব্যাজ ধারণ পূর্বক চট্টগ্রাম সার্কিট হাউজ হইতে শিল্পকলা একাডেমী চত্ত্বর পর্যন্ত শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি এ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, চট্টগ্রাম, ডি,আই,জি, চট্টগ্রাম, পুলিশ সুপার, চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ কমান্ডার, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডসহ অন্যান্য অতিথিবৃন্দ।