মহামায়া ইকো পার্ক পরিদর্শনে অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী
গতকাল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’র অতিরিক্ত সচিব মো: মিজানুল হক চৌধুরী চট্টগ্রাম উত্তর বন বিভাগ অধীক্ষেত্রাধীন "মহামায়া ইকো পার্কের জীব বৈচিত্র সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প" এর নির্মানাধীন অফিস ও তথ্য কেন্দ্র ভবন, নব নির্মিত কর্মচারী ব্যারাক ও সার্বিক উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন এবং একটি পলাশ (Butea monosperma) ফুলের চারা রোপন করেন।

এর আগে ইঞ্জিন চালিত বোট যোগে মহামায়া লেক এ ভ্রমন করেন। এ সময় সাথে ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক "মহামায়া ইকো পার্কের জীব বৈচিত্র সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প" মোজাম্মেল হক শাহ চৌধুরী ও সহকারী বন সংরক্ষক, করেরহাট জামিল মোহাম্মদ খান।
পরিদর্শন কালে সচিব মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা পূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ছবি- আজকের সংবাদ