জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ১৮ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গতকাল রোববার থেকে শুরু হয়েছে ১৮ দিন ব্যাপী টেলিভিশন নাটক প্রযোজনা কৌশল প্রশিক্ষণ পাঠ্যধারা।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ১৮ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গতকাল রোববার থেকে শুরু হয়েছে ১৮ দিন ব্যাপী টেলিভিশন নাটক প্রযোজনা কৌশল প্রশিক্ষণ পাঠ্যধারা।

এ পাঠ্যধারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।এ পাঠ্যধারার উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ফায়জুল হক।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ খোরশেদ আলম এবং কোর্স  উপদেষ্টা ড. মোঃ মারুফ নেওয়াজ।