একুশে বইমেলা ২০২৬: ফেব্রুয়ারির বদলে আসছে ১৭ ডিসেম্বর শুরু

ম্যাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬ এবার ফেব্রুয়ারির বদলে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে।

একুশে বইমেলা ২০২৬: ফেব্রুয়ারির বদলে আসছে ১৭ ডিসেম্বর শুরু

ম্যাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬ এবার ফেব্রুয়ারির বদলে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম আজ বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন।

মহাপরিচালক বলেন, ‘জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে প্রকাশকদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ডিসেম্বরে বইমেলা আয়োজন কিছুটা ভিন্ন লাগবে কি-না—এমন প্রশ্নে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘নির্বাচনের কারণে জানুয়ারি-ফেব্রুয়ারিতে মেলার অনুমতি মিলবে না। আবার রমজানের পরে ঈদের ছুটি থেকে ফিরে আয়োজনও সম্ভব নয়। সেক্ষেত্রে মেলা চলে যেত এপ্রিলে। সব দিক বিবেচনায় ডিসেম্বরেই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী অমর একুশে বইমেলা প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এ মেলায় প্রকাশিত হয় বিপুলসংখ্যক নতুন বই। মাঝখানে করোনাভাইরাস মহামারির কারণে একাধিকবার মেলা মার্চ-এপ্রিল মাসেও অনুষ্ঠিত হয়েছিল।