আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডিএফও সফিকুল ইসলাম
গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সফিকুল ইসলাম ‘ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়’ এর ম্যানেজিং কমিটির নির্বাচিত সদ্য সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের (সদ্য বদলী প্রাপ্ত) বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার।
উল্লেখ্য বন বিভাগের নিজস্ব জায়গায় অবস্থিত “আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা উচ্চ বিদ্যালয়” বর্তমান নব নির্বাচিত সভাপতি মো: সফিকুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্বাবধানে স্কুলের মান ও পরিবেশ আরও বেশি উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। এসময় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং স্কুলের ছাত্র- ছাত্রী উপস্থিত ছিলেন।