হাটহাজারী বিট কাম চেক স্টেশন এলাকায় ২ আসামীসহ চিড়াইকাঠ বোঝাই পিকআপ আটক

হাটহাজারী বিট কাম চেক স্টেশন এলাকায় ২ আসামীসহ চিড়াইকাঠ বোঝাই পিকআপ আটক

হাটহাজারী বিট কাম চেক স্টেশন এর স্টেশন কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় স্টাফ ও জঅই- সিপিসি-২, হাটহাজারী ক্যাম্প এর সহযোগীতায় গত বৃহস্পতিবার হাটহাজারী থানাধীন মীরেরখীল মাটিয়া মসজিদ সংলগ্ন এলাকা হইতে বিপুল পরিমান অবৈধ সেগুন ও আকাশমনি চিড়াইকাঠ বোঝাই পিকআপ নং-বগুড়া-ডঃ১১-০২৪২ আটক ও জব্দ করা হয়।

এসময় গাড়ীতে অবস্থানরত ২ আসামী পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধৃত করা হয়। অবৈধ চিড়াই কাঠ বোঝাই পিকআপ গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়। ধৃত আসামী আদালতে সোর্পদ করাসহ বন আইনে পি,ও,আর মামলা দায়েরের কাজ চলমান রয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীসহ স্টেশন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন।