সাম্য হত্যার বিচারের দা‌বি‌তে ৪৮ ঘন্টার আ‌ল্টি‌মেটাম ঢাবি সাদা দ‌লের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত‌্যার বিচা‌রের দা‌বি‌তে

সাম্য হত্যার বিচারের দা‌বি‌তে ৪৮ ঘন্টার আ‌ল্টি‌মেটাম ঢাবি সাদা দ‌লের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত‌্যার বিচা‌রের দা‌বি‌তে ৪৮ ঘন্টার আ‌ল্টি‌মেটাম দি‌য়ে‌ছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ের শিক্ষকদে‌র সংগঠন সাদা দল।

এই সম‌য়ের ম‌ধ্যে সাম‌্য হত‌্যার প্রকৃত খুনিকে না বের কর‌তে পার‌লে তারা ক‌ঠোর আন্দোল‌নে যা‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সংগঠনের নেতারা। রোববার (১৮ মে) বেলা সা‌ড়ে এগা‌রোটার দি‌কে ঢা‌বির অপরাজেয় বাংলার পাদ‌দে‌শে আ‌য়োজিত এক মানবনবন্ধনে এ আ‌ল্টি‌মেটাম দেওয়া হয়। 

এসময় সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম‌্য মারা যায়নি, হত‌্যা করা হ‌য়ে‌ছে। সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হল। এই পাঁচ দিনে আমরা একটি আইওয়াশ এরেস্ট দেখেছি যা আমরা মানতে বাধ্য না।

সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীকে সেটি বের করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি এর মধ্যে যদি সাম্য হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করা না হয় তাহলে আমরা আরো জোরালো আন্দোলনে যাব।