সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব সতর্ক থাকতে হবে।

সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব সতর্ক থাকতে হবে। কিছু ঘটনা ঘটছে, যার আলামত ভালো না। আমরা ঐক্যবদ্ধ ও সতর্ক না থাকলে আরেকটি এক এগারো ঘটা অসম্ভব কিছু না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পিআর পদ্ধতির নির্বাচনকে অলিক ধারণা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘পিআর পদ্ধতি একটি অলিক ধারণা, দেশের মানুষ যা বোঝে না। একটি মহল এ দেশে গণতন্ত্র চলতে দিতে চায় না। এমনকি শেখ মুজিবও চায়নি।’ এ সময় তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেন। তিনি বলেন, আর দেরি করা ঠিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুন্ন হতে পারে।

বিএনপির মহাসচিব বলেন, জুলাইয়ের স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে। এখন ঐক্যের জন্য নয়, এখন আমরা নিজের জন্য লড়ছি। তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, এডভোকেট সুব্রত পাল, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম  সজল, এ্যাডভোকেট মোহাম্মদ আলী, এ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ইসমাত সুলতানা দীপা, এ্যাডভোকেট কামরুল ইসলাম , এ্যাডভোকেট রাসেল আহমেদ , এ্যাডভোকেট মহসীন কবির রকি,এ্যাডভোকেট শফিকুল ইসলামসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।