সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, যোগ দিয়েছেন বিরোধী এমপিরা

জাতীয় সংসদ ভবনের সামনে পৌঁছেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির পদযাত্রা। সেখানে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে অবস্থান নিয়েছেন তারা।

সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, যোগ দিয়েছেন বিরোধী এমপিরা

জাতীয় সংসদ ভবনের সামনে পৌঁছেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির পদযাত্রা। সেখানে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে অবস্থান নিয়েছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

রোববার বেলা তিনটায় রাজধানীর বাংলামোটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে জমায়েত শেষে এই পদযাত্রা শুরু হয়।

এতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির যুগ্ম আহবায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন। সেখানে বক্তারা পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানান।