শেখ হাসিনা কাপুরুষের মতো আত্মসমর্পণ করে দেশ ছেড়ে পালিয়েছে : মঈন খান

শেখ হাসিনা কাপুরুষের মতো আত্মসমর্পণ করে দেশ ছেড়ে পালিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মুখোশধারী হয়ে তারা যাতে এদেশে আবার ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শেখ হাসিনা কাপুরুষের মতো আত্মসমর্পণ করে দেশ ছেড়ে পালিয়েছে : মঈন খান

শেখ হাসিনা কাপুরুষের মতো আত্মসমর্পণ করে দেশ ছেড়ে পালিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মুখোশধারী হয়ে তারা যাতে এদেশে আবার ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই - আগস্ট বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেওয়া, আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ সভায় ড. মঈন খান বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ একত্রে কাজ করতে চায়, এমন কথা হাস্যকর। মুখোশধারী হয়ে এদেশে আওয়ামী লীগ যাতে আবার ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। তরুণদের দেখানো পথে এদেশকে নতুন করে গড়তে হবে।

হাসি ফুটলো বাবুল-শামার মুখে, আপনারা দেখেছেন ২১/২২ সাল থেকে শুরু করে সর্বশেষ ছাত্র -জনতার আন্দোলনে তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছেন আজ দেশ দ্বিতীয় বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে তার পিছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান অনেক।এটি বাংলাদেশের মানুষের ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেন,  কেবলমাত্র বন্দুকের জোরে ১৫ বছর সবাইকে দমিয়ে রেখেছিল স্বৈরশাসক হাসিনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের পতন হয়েছে। আওয়ামী লীগ কাপুরুষের মতো আত্মসমর্পণ করেছে। এখন বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলনের পরবর্তী ধাপ জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা বুঝে দেওয়া।

এ সময় তরুণ চিকিৎসকদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির অন্যতম এ নীতিনির্ধারক। এছাড়াও তিনি জুলাই বিপ্লবে আহত হয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদের সভাপতিত্বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ ডাঃ শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মেহেদী হাসান,চক্ষু বিজ্ঞানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, উপ-পরিচালক ডা. সোহেল, আহতদের চিকিৎসক সমন্বয়ক ডা. জাকিয়া সুলতানা নীলা প্রমুখ।