শিবগঞ্জে স্বেচ্ছাশ্রমে ধান কাটার কর্মসূচি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় তিন দিনব্যাপী ৬০টি পয়েন্টে স্বেচ্ছাশ্রমে ধান কাটার কর্মসূচি শুরু করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের কর্মীরা।

প্রথম দিনে কিচক, মোকামতলা ও ময়দানহাট্টা ইউনিয়নের ১২টি পয়েন্টে টিম ভাগ হয়ে অসহায় ও শ্রমিক সংকটে থাকা কৃষকদের ধান কেটে সহায়তা করেন তারা। বাকী ইউনিয়নগুলোতে শুক্রবার ও শনিবার ধান কাটার এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম।
স্থানীয় কৃষকরা এ উদ্যোগের জন্য তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।