রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার লেকে মাছের পোনা অবমুক্ত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজার কমপ্লেক্সের লেকে মাছের পোনা অবমুক্ত করেছে আমরা বিএনপি পরিবার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজার কমপ্লেক্সের লেকে মাছের পোনা অবমুক্ত করেছে আমরা বিএনপি পরিবার। বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এই কর্মসূচির আয়োজন করেন। এসময় প্রায় ২৫০ মাছের পোনা লেকে ছেড়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ছিনতাই, চাঁদাবাজি বেড়েছে। তাহলে সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বর্তমান সরকারই দায়ী।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, আশিকুর রহমান সুজন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ জাহিদুল কবির জাহিদ, তুষার, ছাত্র নেতা মাসুদ, মশিউর রহমান মোহান প্রমুখ।

