রাজধানীর পরিবাগে সন্ত্রাসী হামলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন গুরুতর আহত

সন্ত্রাসী হামলা চালিয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসনকে রক্তাক্ত জখম করেছেন একই অধিদপ্তরের একজন কর্মকর্তা।

রাজধানীর পরিবাগে সন্ত্রাসী হামলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন গুরুতর আহত

সন্ত্রাসী হামলা চালিয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসনকে রক্তাক্ত জখম করেছেন একই অধিদপ্তরের একজন কর্মকর্তা। তার নাম ডাঃ আজিজুল ইসলাম। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রাজধানীর পরিবাগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানের বাসার লিফটের ভেতরে।

সূত্র জানায় প্রশাসনিক কাজে পরিচালক প্রশাসন ডাক্তার মলয় কুমার সুর মন্ত্রী আব্দুর রহমানের বাসায় যান। অফিসিয়াল কথা সেরে লিফটে নিচে নামতেই পূর্ব থেকে লিফটের সামনে থাকা ডাক্তার আজিজুল ইসলাম মলয় কুমার সুরকে পূর্ব শত্রুতা জের ধরেই মুখে বুকে বিভিন্ন জায়গায় মারপিট ও আঘাত করে। এতে পরিচালক প্রশাসন মলয় কুমার সুর গুরুতর আহত হয়। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে লাগে।

পরে এ পরিস্থিতি দেখে ওই ভবনের নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলে ডা: আজিজ পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।