মিরপুরে বিস্ফোরণে নিহত পরিবারের পাশে এস এ সিদ্দিক সাজু

মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ৭ নং ওয়ার্ডের শিয়ালবাড়ীতে

মিরপুরে বিস্ফোরণে নিহত পরিবারের পাশে এস এ সিদ্দিক সাজু

মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ৭ নং ওয়ার্ডের শিয়ালবাড়ীতে কেমিক্যাল কারখানায় আস্কমিত বিস্ফোরনে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন ও তাদের পরিবারের খোঁজ খবর নেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক  জনাব এস এ সিদ্দিক সাজু।

এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খোঁজ নিতে স্বজনদের সাথে কথা বলেন। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কাজে তদারকি করেন সাবেক এই সংসদ পদপ্রার্থী, তিনি ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ  শামীম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিরাজ কে উদ্ধার কাজে সার্বিক সহায়তা করার জন্য  দায়িত্ব প্রদান করেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সাইদুল, 

সাবেক মহিলা কাউন্সিলর সেলিনা হাফিজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ রাজীব আহম্মেদ, শাহ্আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সোলায়মান দেওয়ান, শ্রমিক দলের মোশারফ, যুবদল নেতা করিম মাতবর, মমিন মাতবর, শ্রমিক দলের আরমান মাতবর, মোশাররফ, মহিলা দলের বিথী আক্তার সহ বিএনপি  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।