মাদক বিক্রেতা সন্ত্রাসী মারুফা বেগমের হাতে টালিয়ামারার নিরীহ মানুষ জিম্মি

বটিয়াঘাটা উপজেলাধীন টালিয়ামারা গ্রামের নিরীহ জনসাধারণ মারুফা বেগম না¤œী এক মাদক বিক্রেতা সন্ত্রাসী মহিলার অব্যাহত নির্যাতনে অতিষ্ট হয়ে উঠেছে।

মাদক বিক্রেতা সন্ত্রাসী মারুফা বেগমের হাতে টালিয়ামারার নিরীহ মানুষ জিম্মি

বটিয়াঘাটা উপজেলাধীন টালিয়ামারা গ্রামের নিরীহ জনসাধারণ মারুফা বেগম না¤œী এক মাদক বিক্রেতা সন্ত্রাসী মহিলার অব্যাহত নির্যাতনে অতিষ্ট হয়ে উঠেছে।

স্থানীয় কতিপয় দুষ্কৃতিকারীর সমন্বয়ে এই মারুফা বেগম সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে ভ‚য়া অভিযোগ এনে চাঁদাবাজি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ফলে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্রে যাবার সিদ্ধান্ত নিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় মারুফা বেগম একজন ভূমিহীন।

সরকারি বরাদ্দকৃত জমিতে বিভিন্ন গ্রাম থেকে এসে বসবাস করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে স্থানীয় থানা পুলিশের ২/১জন সদস্যের সাথে যোগসাজসে এসব অপকর্ম নির্বিঘেœ চালিয়ে আসছে। তার বাড়িতে দিবারাত্রি অসামাজিক কর্মকান্ড সংগঠিত হয়। যা তার নিকটতম প্রতিবেশীসহ গ্রামবাসীদের কাছে ওপেন সিক্রেট। দেহ ব্যবসা, মাদক বিক্রি, মাদক সেবনই তাদের অন্যতম ব্যবসা।

তার স্বামী মোঃ ইমরান হোসেন ওরফে কেউটো ইমরান এ সকল অবৈধ ব্যবসার অন্যতম সহযোগী। দেদারছে মাদক বিক্রি করে ও দেহ ব্যবসা চালিয়ে এলাকার উঠতি বয়সী তরুণদের বিপথগামী করায় প্রতিবেশীরা প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে ভ‚য়া অভিযোগ উত্থাপন করে থানা পুলিশের ঐ ২/১জন কথিত সদস্যের মাধ্যমে তাদেরকে হয়রানি অব্যাহত রাখলেও প্রতিবাদ করার কেউ নেই।

স্থানীয় শান্তিপ্রিয় বাসিন্দারা এহেন মাদক বিক্রেতা সন্ত্রাসী মহিলার অত্যাচার থেকে পরিত্রান পেতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন করেছেন।