মহিলা কমিশনার জলি কবিরের মৃত্যু বার্ষিকী আজ
আজ ২৪ জুলাই বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা, ঢাকা সিটি কর্পোরেশনের জনপ্রিয় সাবেক মহিলা কমিশনার জলি কবিরের ১৬ তম মৃত্যু বার্ষিকী।
আগামী ২৪ জুলাই রবিবার বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা, ঢাকা সিটি কর্পোরেশনের জনপ্রিয় সাবেক মহিলা কমিশনার জলি কবিরের ১৬ তম মৃত্যু বার্ষিকী।
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক কাজে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার, দাউদকান্দী এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে তিনদিন মৃত্যুর সাথে লড়াই করে ২০০৬ সালের এ দিনে চলে যান না ফেরার দেশে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

