বেলায়েত হোসেনের মাতার মৃত্যুতে তারেক রহমান ও মীর্জা ফখরুলের শোক
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য এ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা'র মমতাময়ী মা মেহেরুন নেসা আজ মঙ্গলবার
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য এ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা'র মমতাময়ী মা মেহেরুন নেসা আজ মঙ্গলবার (৮ এপ্রিল )সন্ধ্যা ৭ টায় মিরপুর ছেলের বাসায় ৯৫ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার ৩ ছেলে ৩ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি চেয়ারপার্সন একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান-এর পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।এসময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি,যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিল্টন,ঢাকা জেলা যুবদলের সভাপতি মুরাদ হোসেন প্রমুখ।