বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার মতবিনিময় 

গত শুক্রবার গুলশান অল কমিউনিটি ক্লাবে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার উপদেষ্টা পরিষদ, সাবেক সভাপতি এবং বিভিন্ন সাব কমিটির আহ্বায়কদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার মতবিনিময় 

গত শুক্রবার গুলশান অল কমিউনিটি ক্লাবে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার উপদেষ্টা পরিষদ, সাবেক সভাপতি এবং বিভিন্ন সাব কমিটির আহ্বায়কদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা। সভায় আমনত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে- সমিতির উপদেষ্টা পরিষদের কো-চেয়ারম্যান, শেখ মারুফ হাসান ও লায়ন শেখ আনিছুর রহমান, উপদেষ্টা সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখত, কাজী মোজাহার আলী, সমিতির সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে শেখ সাফী আহমেদ, মো: ফখরুদ্দিন, এ্যাড শেখ আতিয়ার রহমান এবং ড. মোহাম্মদ আবদুল মজিদ।

সাব কমিটির প্রধান হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এ্যাড এস,কে সিকদার্, নির্বাহী সদস্য এ্যাড শেখ আওসাফুর রহমান প্রমূখ। বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার সার্বিক উন্নয়নের স্বার্থে উক্ত সভায় আগত সম্মানিত অতিথিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন যা অনুমোদনের জন্য পরবর্তী ইসি সভায় উপস্থাপন করা হবে।

এদিন সাবে সভাপতি শেখ সাফি আহমেদ সাহেব তার কাছে রক্ষিত মুল দলিলাদি একটি তালিকাসহ বর্তমান সভাপতি অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেনের কাছে হস্তান্তর করেন। সভায় স্পন্সর করার জন্য সমিতির সহসভাপতি এ্যাড্ এস,কে সিকদারকে সমিতির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। বিজ্ঞপ্তি