বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা নিয়ে সংবাদ সম্মেলন
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন আজ বুধবার(২১ মে) দুপুর ২ টায় সংগঠনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন আজ বুধবার(২১ মে) দুপুর ২ টায় সংগঠনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ কে এম আব্দুল্লাহ আল হারুন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ পরিমল চন্দ্র মল্লিক, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক ডাঃ হায়দার আলী খান, আরও বক্তব্য রাখেন সহ আইন বিষয়ক সম্পাদক ডাঃ তাশরিফ আহমেদ, ডাঃ নাবিলা। এছাড়াও উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের ডাঃ এটিএম সাইফুল ইসলাম, ডাঃ আবু তৈয়ব মোঃ আহসান উল্লাহ , ডাঃ সাইফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ সজীব তরফদার, সহ-সভাপতি ডাঃ শাহরিন তরফদার, ডাঃ উৎপল সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ডাঃ শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ নাফিজ আহসান, ডাঃ আক্তার ইমাম আদন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আতিক মাহমুদ, স্বাংগঠনিক সম্পাদক ডাঃ মাসুদ রানা, কোষাধক্ষ্য ডাঃ আসিফুল বারী, দপ্তর সম্পাদক ডাঃ আল হাসান মোঃ বায়েজিদ, সদস্য ডাঃ রায়হানা নাহার, ডাঃ সুমির বণিক, ডাঃ মোজাম্মেল হক, ডা মাকসুদুর রহমান , ডাঃ সজিব সিনহা, ডাঃ খন্দকার ইমামুজ্জামান ইমন, ডাঃ সরোয়ার জাহান তৌহিদ, ডাঃ আশিক আব্দুল্লাহ, ডাঃ নূরে আলম, ডাঃ এসএম জাকারিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাস্থ্য প্রতিটি মানুষের একটি মৌলিক অধিকার। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন বাংলাদেশ সরকারের একটি অন্যতম অঙ্গীকার। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয়, এ স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ-মুখ ও দাঁতের চিকিৎসা সেবা এবং এর সঙ্গে জড়িত ডেন্টাল সার্জনগন দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। ফলে আজও একটি উপজেলার প্রায় ৪-৫ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসা সেবা দানের জন্য আছেন মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন। এমনকি জেলা সদর হাসপাতালেও একই অবস্থা।
প্রারম্ভিক পদের স্বল্পতা এবং বিসিএস ডেন্টাল ক্যাডারে অন্যান্য ক্যাডারের মতো নিয়মিত পদোন্নতির অভাবে এন্ট্রি লেভেলের পদগুলো ফাঁকা থাকছে না, যার ফলে প্রতিটি বিসিএস এ 'ডেন্টাল সার্জন' পদের জন্য নিয়মিত সার্কুলার হয় না।
এর ফলে একদিকে যেমন দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিবছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা ৮ শতাধিক মেধাবী ডেন্টাল সার্জন বেকারত্বের হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এই সংকট নিরসন এবং দেশের আপামর জনসাধারণের জন্য মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আপনাদের মাধ্যমে সরকার ও দেশের মানুষের কাছে নিচের দাবিগুলো তুলে ধরতে চাই।
১. প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্তত ৫টি এবং জেলা সদর হাসপাতালে অন্তত ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করে প্রারম্ভিক পদের সংখ্যা বাড়াতে হবে।
২. আসন্ন ৪৮ তম বিশেষ বিসিএস সহ সকল বিসিএসে 'ডেন্টাল সার্জন' পথ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
৩. বিসিএস ডেন্টাল ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে চলমান সব বৈষম্য দূর করে অন্যান্য ক্যাডারের মতো তাদের প্রাপ্য নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে।
৪. ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে।
৫. রাজশাহী, চিটাগাং সহ সকল ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে।
৬. সর্বোপরি, মুখ ও দাঁতের চিকিৎসার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে "সবার জন্য স্বাস্থ্য" এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।