বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ফরাসি সংযোগ’
রবীন্দ্রনাথ ঠাকুরের ফরাসি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘস্থায়ী সংলাপকে ঘিরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রবি ঠাকুরের ‘ফরাসি সংযোগ’ শীর্ষক বিশ্লেষণ ধর্মী সংগীতসন্ধ্যা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ফরাসি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘস্থায়ী সংলাপকে ঘিরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রবি ঠাকুরের ‘ফরাসি সংযোগ’ শীর্ষক বিশ্লেষণ ধর্মী সংগীতসন্ধ্যা। আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল ভ্যাগে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এ আয়োজনে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন সঞ্চিতা রাখি।গীতাঞ্জলির ফরাসি অনুবাদ থেকে কবিতা পাঠে অংশগ্রহণ করবেন-ফ্রাঁসোয়া শঁব্রো। রবীন্দ্রনাথের সঙ্গে ফরাসি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির সম্পর্ককে উদ্যাপন করাই এ আয়োজনের মূল ভাবনা।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে আসনসংখ্যা সীমিত থাকায় আগ্রহী দর্শকদের আগেভাগে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ধানমন্ডির ২৬ মিরপুর রোডে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল|

