বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ফখরুলের নিন্দা 

“ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ফখরুলের নিন্দা 

“ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি জেনেভা কনভেনশনের বরখেলাপ বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,"হিন্দু সংঘর্ষ সমিতি" নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব-পরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা "ভিয়েনা কনভেনশনের " সুস্পষ্ট বরখেলাপ।

তিনি বলেন, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে-ঘৃণার ব্যবহার - উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। 

বিবৃতিতে আরও উল্লেখ করেন, আমরা আশা করবো যে, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিষ্ট আওয়ামী শাসনকালে যে সকল নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।”