বাংলাদেশ ফরেস্ট্রি ফোরামের আত্মপ্রকাশ
বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ১৮ অক্টোবর সকালে রাজধানীর ধানমন্ডি এমব্রোশিয়া বাফেট হলরুমে রতন লাল মহত এর সভাপতিত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ মইনুল ইসলামকে আহ্বায়ক ও মো. সাদেকুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ ফরেস্ট্রি ফোরাম এর ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন- এস এম হাবিবুল্লাহ, মো. জুলহাস উদ্দিন, প্রেমানন্দ মজুমদার, দীপন চাকমা, মো. আনোয়ার হোসেন, মুহাম্মদ কাজী তামিল রসুল।
বন অধিদপ্তরে মাঠ পর্যায়ে কর্মরত ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এই সংগঠন সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সকলের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের ন্যায্য দাবী আদায়ে সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানান।
অনুষ্ঠানে খন্দকার আবু সুফিয়ান, মো. অলিউল ইসলাম, এইচ এম জলিলুর রহমান, মো. আব্দুল হামিদ, মো. জিয়াউর রহমান, খন্দকার মনিরুল ইসলাম মনজু, মো. মামুন মিয়া, মো. আনিছুর রহমান, এস এম মোস্তাফিজুর রহমান, মো. গোলাম মোস্তফা, মো. জোবায়ের, মো. নুর আলম মিয়াকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।