বরগুনায় আরম্ভ হলো ৭দিন ব্যাপি যাত্রা উৎসব
১৭ডিসেম্বর ২০২৪থেকে বরগুনা জেলার সদর উপজেলার বিসিক শিল্প নগরীর মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসব শুরু হয়।প্রতিদিন একটি করে যাত্রাপালা প্রদর্শন করবেন নিবন্ধিত ৭টি যাত্রাদল।
১৭ডিসেম্বর ২০২৪থেকে বরগুনা জেলার সদর উপজেলার বিসিক শিল্প নগরীর মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসব শুরু হয়।প্রতিদিন একটি করে যাত্রাপালা প্রদর্শন করবেন নিবন্ধিত ৭টি যাত্রাদল।
উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধিত যাত্রাদল 'মহাশক্তি নাট্যসংস্হা' পালা প্রদর্শন করেন।পালাটি রচনা ও নির্দেশনা দিয়েছেন পঙ্কজ কুমার মন্ডল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুকদেব,পি,কে,ব্যাপারী,অনিমেষ ওরফে কালাবাবু,পঙ্কজ কুমার মন্ডল,শান্তনা রানী, সঞ্চিতা, চন্দনা, মীরা প্রমুখ।
মহাশক্তি নাট্যসংস্হার স্বত্বাধিকারী মোঃ ফারুক আহাম্মেদ বলেন এমন একটি মহতি উদ্যোগ ও আয়োজনের জন্য বাংলাদেশের বর্তমান সরকার, শিল্পকলা একাডেমির মহাপরিচালককে আমি আর সাধারণ শিল্পী কুশলিদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।