পিতা হারালেন এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী হাছিন
বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাবের সদ্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের পিতা এইচ এ এম আলমগীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)।
বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাবের সদ্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের পিতা এইচ এ এম আলমগীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এইচএএম আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া পৃথক শোকবার্তায় শোক জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী।

