পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক বায়েজিদুর রহমানকে চাকরি থেকে বহিষ্কার 

পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক বায়েজিদুর রহমানকে চাকরি থেকে বহিষ্কার 

পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক বায়েজিদুর রহমানকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৬ জুলাই তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় ধর্ষন প্রতারণা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। এরই প্রেক্ষিতে ফতুল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

পরবর্তীতে গত ২১ জুলাই পানি উন্নয়ন বোর্ডের শৃঙ্খলা পরিদপ্তর থেকে (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী প্রভিধানমালা ২০১৩ এর প্রবিধান ৫৫(৫) মোতাবেক তাকে গ্রেফতারের তারিখ হতে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। এই মামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যকেও আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ অভিযান অব্যাহত থাকলেও তারা পলাতক থাকায় এখনও গ্রেপ্ততার করা সম্ভব হয়নি।

আসামী বায়েজিদুর রহমানের বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে। সে নারায়ণগঞ্জ ড্রেজার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে কর্মরত ছিল। সে ঢাকা মহানগরীর পল্টন থানার অপর একটি ধর্ষন ও প্রতারণা মামলারও আসামি। এই মামলায় বর্তমানে জামিনে আছে।