নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে: তারেক রহমান
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে এখানেও টালবাহানশুরু হয়েছে।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে এখানেও টালবাহানশুরু হয়েছে। অল্প সংস্কার না বেশি সংস্কার এ নিয়ে চলছে টানাপড়েন। বুধবার (২৮ মে) বিকেলে নয়া পল্টনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণই বিএনপি'র ক্ষমতার মূল উৎস। ক্ষমতায় না থাকলেও বিএনপি জনগণের উন্নয়নের কথা সবসময় চিন্তা করে।
তিনি বলেন, বিএনপির নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার কাজ করব। যেকোনো দলের কর্মসূচি পালনের জন্য প্রয়োজন একটি নির্বাচনী সরকার। আর বিএনপির শুরু থেকেই এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
তারেক রহমান বলেন, আর কথা বলার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের সময়। দেশের বহুল জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আমরা আর পিছিয়ে থাকতে হবে না। এসময় তিনি আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান।
বিকালে সাড়ে তিনটায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবে্শের কার্য্ক্রম শুরু হয়। বিকাল ৪টায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হন। এই সময় তুমুল করতালির মধ্যে নেতা-কর্মীরা তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানালে হাত তু্লে তাদের শুভেচ্ছা জানান তিনি।
যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।