ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে আইডিইবি ভবনের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে আইডিইবি ভবনের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এস এম আমিরুজ্জামান বিলাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আইডিইবি সদস্য সচিব ও ডিইএব মহাসচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন। আরো বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তর শাখার ইঞ্জিনিয়ার মিল্টন চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার বাচ্চু মিয়া, ইঞ্জিনিয়ার নূরুন্নবী মিলন, গাজীপুর শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মেহেদী।
উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, গণপূর্ত অধিদপ্তরের অধীনে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন।