ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবীতে বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের একাত্মতা প্রকাশ 

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ  ছাত্রদল

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবীতে বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের একাত্মতা প্রকাশ 

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ  ছাত্রদল এম এ তাইফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মূলভিত্তি ইন্টার্ন এবং বিভিন্ন কোর্সের ট্রেইনি চিকিৎসকগণ, যারা নিরলসভাবে ও একাগ্রতার সাথে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু অতীব দুঃখের বিষয় ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির গণ-দাবিকে  বারবার অপেক্ষা করা হচ্ছে।

দেশের বর্তমান মূল্যস্ফীতি ও পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে সরকার প্রদত্ত ইন্টার্ন চিকিৎসকদের ২০ হাজার টাকা ও পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ২৫ হাজার টাকা ভাতা নিতান্তই কম। এমতাবস্থায় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের ভাতা ৫০ হাজার অথবা নবম গ্রেড তথা মেডিকেল অফিসার সমমান করার যৌক্তিক দাবীর সাথে চিকিৎসক মহল BCPS, BSMMU  এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ন একমত থাকা সত্ত্বেও এক যৌক্তিক দাবীর সমাধান করার পরিবর্তে মঙ্গলবার সম্পূর্ণ নাটকীয়তার মাধ্যমে দ্বায়সারাভাবে একটি প্রজ্ঞাপনের পারিতোষিক ৩০ হাজার টাকা করে চিকিৎসকদের অপমান করা হয়।

এই বিষয়টি চিকিৎসক মহলের সাথে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দগন  সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এমতাবস্থায় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার করা অথবা নবম গ্রেড করার যৌক্তিক দাবির সাথে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডাঃ এ,এস ,এম রাকিবুল ইসলাম আকাশ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ তানজীম রুবাইয়াত আফিফ সহ সকল নেতৃবৃন্দ সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে এবং আন্দোলন সংগ্রামে পাশে থাকার দূঢ  প্রত্যয় ব্যক্ত করেছে।