চব্বিশের গণঅভ্যুত্থানে- ক্যান্সারে আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন -তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— ২৪- এর গনঅভ্যুথানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসান, বগুড়ার সাবেক ছাত্রদল নেতা সাজেদুল ইসলামের স্ত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়াকে আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যা ৭ টায় বিএনপি'র গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মানবিক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু।
আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে মানবিক এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মোস্তাকিম বিল্লাহ । এসময় বক্তব্য রাখেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম,ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের সদস্য নাজমুল হাসান। উপস্থিত ছিলেন‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাহাদাত হোসেন, রুবেল আমিন, শাকিল আহমেদ ,ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন
আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুল বাশার রানা,যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ, হাসান প্রমুখ।
আলোচনা শেষে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তিনজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু ক্যান্সারে আক্রান্ত জিসানের মাকে এক লক্ষ টাকা চিকিৎসা বাবদ দেওয়ার ঘোষণা দেন।