চট্টগ্রাম উত্তর বন বিভাগের হিয়াকো বিটে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম উত্তর বন বিভাগের হিয়াকো বিটে উচ্ছেদ অভিযান

আজ মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের হিয়াকো বিটের  পূর্বসোনায় গর্জনতলা এলাকায় সংরক্ষিত বনভূমিতে সদ্য নির্মানাধীন ৩ টি সেমিপাকা ঘর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফটিকছড়ি এর উপস্থিতিতে সহকারী বন সংরক্ষক, মোহাম্মদ হারুন অর রশীদ এর তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আনুমানিক ২০ একর বনভূমি জবর দখলের প্রচেষ্টা প্রতিহত করা হয়।

উক্ত উচ্ছেদ অভিযানে শহর রেঞ্জ কর্মকর্তা মো: আবদুল মালেক, অলিনগর রেঞ্জ কর্মকর্তা মো: বাচ্চু মিয়া, করেরহাট রেঞ্জ  কর্মকর্তা মো: তারিকুর রহমান, মিরসরাই  রেঞ্জ কর্মকর্তা শাহানসাহ নওশাদ, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সহ তাদের নিজ নিজ রেঞ্জের স্টাফবৃন্দ উপস্থিতি ছিলেন।