চট্টগ্রাম অঞ্চল বন বিভাগের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন
২৬ মার্চ ২০২৫ খ্রী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন বিভাগ, চট্টগ্রাম অঞ্চল, বন পাহাড়, নন্দনকানন, চট্টগ্রাম এর পক্ষে প্রস্তাবিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ,ডিসি পার্ক,চট্টগ্রাম এ দিবসের প্রথম প্রহরে পুষ্প স্তবক অর্পণ ও ৩০ লক্ষ শহীদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করেন ড.মোল্যা রেজাউল করিম,বন সংরক্ষক,চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম, মো:বেলায়েত হোসেন,বিভাগীয় বন কর্মকর্তা,উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম, মো: আব্দুল্লাহ আল মামুন,বিভাগীয় বন কর্মকর্তা,চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ, চট্টগ্রাম, মো:জয়নাল আবেদীন,সহকারী বন সংরক্ষক, চট্টগ্রাম সদর, চট্টগ্রাম। এবং বিভিন্ন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাবৃন্দসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।