গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির শোক 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতি।

গতকাল ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বৃহত্তর খুলনা সমিতির পক্ষ থেকে এক শোক বার্তায় সমিতির সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র।

দেশের গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান চিরস্মরণীয়। গণমানুষের অধিকার আদায়ে এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক নিখাদ জাতীয়তাবাদী, মহান দেশপ্রেমিক ও সর্বজনশ্রদ্ধেয় অভিভাবককে হারালো, যা অপূরণীয় ক্ষতি।

সমিতির নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অগণিত রাজনৈতিক অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। তাঁরা পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- আমিন।