এনসিপির শত্রু বিএনপি নয়: ইশরাক হোসেন
এনসিপির শত্রু বিএনপি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।
এনসিপির শত্রু বিএনপি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।
বুধবার বিকালে কবি নজরুল কলেজে ছাত্রদল আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরনে আলোচনা সভা ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, এনসিপির শত্রু যারা তা গোপালগঞ্জ গিয়ে এনসিপি দেখে এসেছে। বলেন, এনসিপির রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, রাজনৈতিক কোনো দর্শন নেই, রাজনৈতিক কোনো কর্মসূচি নাই। তাদের কাজ শুধু বিএনপির বদনাম করা। সহিংসতার রাজনীতি ছেড়ে সহ অবস্থানের রাজনীতিতে আসার আহবান জানান তিনি। বলেন, কাউকে আক্রমণ না করে ভাতৃত্ববোধের রাজনীতি গড়ে তুলি। বিএনপি যদি জুলাই অভ্যুত্থানে সহযোগিতা না করতো তাহলে জুলাইয়ে সফল হওয়া সহজ হতো না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার বিচারের নামে অনেক কাল ক্ষেপণ করেছেন, দৃশ্যমান কিছু করছেন না। কেন মাত্র ১টা ট্রাইবুনাল করা হয়েছে। এই সরকার এখনও সৈরাচারদের দোষরদের নিয়ে সরকার পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি। ইশরাক হোসেন বলেন, ওয়ারী জোনের সাবেক ডিসিকে এতোদিন পরে কেন বহিষ্কার করা হয়েছে তারতো জেলে থাকার কথা।