উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২ তলায় প্রকৌশলী কামরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ারর্স ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২ তলায় প্রকৌশলী কামরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ারর্স ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হারুন অর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, আমরা বিএনপি পরিবারের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম আলিম।
আরো বক্তব্য রাখেন প্রকৌশলী আমিনুল ইসলাম রিমন, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্জয়, প্রকৌশলী মনজুর আলী, প্রকৌশলী আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মহসিন আলী, এলজিইডি সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল বাসেত, এনএসআই এর পরিচালক আলমগীর হোসেন,প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী এম আর ফায়িম, প্রকৌশলী মুমিন তালুকদার, প্রকৌশলী আহসানুজ্জামান দুলাল, জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,আইবি, এইবি, বুয়েট,ডেজা, রুয়েট, কুয়েট, চুয়েট, এসইসি,ঢাকায় অবস্থিত বে -সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ । সমগ্র ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুন্নুর আহমেদ।